বরাদ্দ বাড়ানো হোক কৃষি গবেষণায়

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:২০
বাংলাদেশে কৃষিক্ষেত্রে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান অপরিসীম। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণার সুফল আজ দেশবাসী ভোগ করছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম ও সফল গবেষণাগুলো হলো বাউকুল, পেরিফাইটনভিত্তিক মাছ চাষ, শুকনো পদ্ধতিতে বোরো চাষ, দুধের বিকল্প সয়াদুধ, ডিএনএ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দেশীয় জাত শনাক্তকরণ, ক্যান্সার প্রতিরোধী রঙ্গিন আলু প্রভৃতি। এছাড়াও এই ক্যাম্পাসে রয়েছে বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার বৃহত্তম জার্মপ্লাজম সেন্টার (ফল উন্নয়ন প্রকল্প)। এই সেন্টার থেকে প্রায় ৭০ প্রজাতির দেশি ও বিদেশি ফলগাছের চারা বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু এসব গবেষণা প্রকল্পের প্রায় সবগুলোই বিদেশি অর্থায়নে পরিচালিত হয়েছে। এক্ষেত্রে গবেষণায় দেশীয় সহায়তা বাড়ালে আরো অধিক পরিমাণে ফলপ্রসু গবেষণা পরিচালনা করা সম্ভব। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। মাহ্দী হাসান, ছাত্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ