প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:৫৭
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।এতে উত্তীর্ণ হয়েছেন ৩৩ হাজার ২৩৩ জন। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও http://www.dpe.gov.bd এই তালিকা পাওয়া যাচ্ছে। গত ১২ এপ্রিল শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ৯ লাখ ৩২ হাজার ৫২৩ জন ৮০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের বাকী ২০ নম্বরের মধ্যে ১৫ নম্বর মৌখিক পরীক্ষা এবং পাঁচ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ভিত্তি করে নিয়োগের জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে মন্ত্রনালয় জানিয়েছে। তথ্য অনুযায়ী, পার্বত্য তিন জেলা ব্যতিত দেশের ৬১টি জেলায় ১৪ হাজার ৮৫৮ জনকে এই পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে।