চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের সাসপেন্ড আদেশ প্রত্যাহার

আপডেট : ২০ জুন ২০১৩, ২২:৫৮
জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রমজান আলীকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ২ জুন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে হাইকোর্টের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে বরখাস্তের আদেশ প্রত্যাহারের আবেদন করেন অধ্যাপক রমজান আলী। তার আবেদনের পরিপ্রেক্ষিতে উপ সচিব সবুর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। এ আদেশ চট্টগ্রাম জেলা প্রশাসকের দফতরে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।