জোকস

আপডেট : ২১ জুন ২০১৩, ১৯:৩৪
 সরদার :আমি সারারাত ট্রেনে ঘুমাইনি। বন্ধু :কেন? সরদার :কারণ ‘আপার বার্থ’ পেয়েছিলাম। বন্ধু :এক্সচেঞ্জ করলি না কেন? সরদার :এক্সচেঞ্জ করার মতো কাউকে পাইনি।  দুই বান্ধবী গল্প করছে। প্রথমজন :আর পারি না। বুঝেছিস! আমার স্বামী সব সময় তার আগের বউয়ের কথা বলতে থাকে। দ্বিতীয়জন :তাও ভালো! আমার স্বামী তো ভবিষ্যতে তার বউ যে হবে, তাকে নিয়ে কথা বলে।  মনোরোগ বিশেষজ্ঞের কাছে এসেছেন এক নারী। দর্শনার্থী :ডাক্তার সাহেব, আমার স্বামী নিজেকে নেপোলিয়ন ভাবা শুরু করেছে। ডাক্তার :ঠিক আছে, আমাকে আগে বিস্তারিত বলুন। চিকিত্সা শুরু করে দেব শিগগিরই। দর্শনার্থী :কিন্তু ডাক্তার, চিকিত্সা করার চেয়ে তাকে কোনো এক দ্বীপে ছেড়ে দিয়ে আসা কি বেশি সহজ নয়!  নিজ বাড়িতে ফোন করেছেন বাড়ির কর্তা। ওই পাশ থেকে ফোন তুলেছে চাকর। চাকর :হ্যালো, কে বলছেন? কর্তা :গর্দভ! নিজের কর্তাকেও চেন না? চাকর :কর্তাবাবু, আপনি? আপনি কোথা থেকে বলছেন? কর্তা :কেন, অফিস থেকে। চাকর :আপনি অফিসে? তাহলে আপনার পড়ার ঘরে দরজা লাগিয়ে বসে আছেন কে? কর্তা :কী বললি? নির্ঘাত চোর! শোন, বসার ঘরে আমার বন্দুকটা আছে না? বন্দুক হাতে নিয়ে সোজা দরজা ভেঙে পড়ার ঘরে ঢুকে পড়। আমি লাইনে আছি। (কিছুক্ষণ পর) চাকর :আমি দরজা ভেঙেছি, গুলিও করেছি। কিন্তু চোরটা জানালা দিয়ে লাফিয়ে বাগানে লাফ দিয়ে পালিয়েছে। কর্তা :কিন্তু আমার পড়ার ঘরের পাশে তো কোনো বাগান নেই! চাকর :তাহলে আমার ভয় হচ্ছে, আপনি বোধ হয় রং নম্বরে ফোন করেছেন!