স্বাস্থ্য সেবায়ও আশা

আপডেট : ২১ জুন ২০১৩, ১৯:৪৮
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা ক্ষুদ্র ঋণ কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডও ব্যাপক সাড়া জাগিয়েছে। আশা বানারীপাড়া উপজেলায় ৭টি ব্রাঞ্চে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ সংস্থার স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতি মাসে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১২টি বিষয়ে কর্মসূচি পরিচালনা করে আসছে। কর্মসূচির মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয়তা, নিরাপদ পানি, পানিবাহিত রোগ,পানি বিশুদ্ধকরণ ও আর্সেনিক দূষণ প্রতিরোধ, হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার ও ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া, বাড়ির আশপাশ পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা, মশা-মাছিবাহিত রোগ প্রতিরোধ, সুষম খাদ্য, পুষ্টি ও পুষ্টিহীনতা প্রতিরোধ, ডায়রিয়া ও কৃমি প্রতিরোধের উপায়, নবজাতক ও শিশুর যত্ন, শিশু খাদ্য, শিশুর শারীরিক-মানসিক বিকাশ এবং রক্তশূন্যতা প্রতিরোধের উপায় প্রভৃতি।