জন্মদিন

আপডেট : ২১ জুন ২০১৩, ২০:০৯
অমরেশ পুরি :বলিউডের কিংবদন্তি এই প্রয়াত অভিনেতা ১৯৩২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালের ১২ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। ১৯৭০ সালে ‘প্রেম পূজারি’ ছবির মধ্য দিয়েই তিনি অভিনয় শুরু করেন। তারপর একে একে প্রায় দুই শত ছবিতে অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ ছবি ‘কৃষ্ণা’। শক্তিশালী বলিউড অভিনেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। একজন খলনায়ক হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন। অর্জন করেছেন একাধিক সম্মাননা।