পাঞ্জাবি ভাষা শিখছেন রণবীর

আপডেট : ২১ জুন ২০১৩, ২০:১০
একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন ঋষিপুত্র রণবীর কাপুর। প্রতিটি ছবির পেছনে সাধনাও করছেন ব্যাপক। বলা যায় নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে সেই ছবির চরিত্র চিত্রায়ণে লেগে পড়েন তিনি। এবার অনুভব কাশ্বপের ‘বেশরম’ ছবিতে অভিনয় করবেন তিনি। আর তাই এখন থেকেই ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি, একেবারে পাঞ্জাবে গিয়ে পাঞ্জাবি ভাষা শিখছেন তিনি, কেননা ছবিটিতে তাকে একজন পাঞ্জাবির চরিত্রে অভিনয় করতে হবে।