জেলার একমাত্র টিবি ক্লিনিকটিতে দীর্ঘদিন যাবত্ কোন চিকিত্সক নেই। জেলা সদরের এ ক্লিনিকটিতে চিকিত্সা সেবা পরিচালনা করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিরও নেই কোন চিকিত্সক। এদিকে মাদারীপুর টিবি ক্লিনিকে জুনিয়র কনসালটেন্টের একমাত্র পদটি ৩ বছর যাবত্ এবং মেডিক্যাল অফিসারের পদটি বর্তমানে শূন্য রয়েছে। এছাড়াও চতুর্থ শ্রেণীর কর্মচারীর ৩টি পদ, গৃহপরিচারিকর ২টি পদ ও আয়ার একটি পদ বর্তমানে শূন্য।
