স্বর্ণের দাম কমল

আপডেট : ২১ জুন ২০১৩, ২১:৫৫
একমাস দাম স্থির থাকার পর স্বর্ণের দাম আবারো কমেছে। এ দফায় প্রতি ভরিতে মান ভেদে ৯৩৪ টাকা থেকে এক হাজার ২২৫ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক হাজার ২২৫ টাকা কমে এখন বিক্রি হবে ৪৯ হাজার ৮৬৩ টাকায়। আগে এ মানের প্রতি ভরি স্বর্ণ দাম ছিল ৫১ হাজার ৮৮ টাকা। ২১ ক্যারেট স্বর্ণে এক হাজার ১০৮ দাম কমেছে। এ মানের স্বর্ণের ভরিপ্রতি আগে মূল্য ছিল ৪৮ হাজার ৭৫৫ টাকা, এখন বিক্রি হবে ৪৭ হাজার ৬৪৭ টাকা করে। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৯৯১ টাকা কমে এখন বিক্রি হবে ৪০ হাজার ৮২৪ টাকায়। আগে এ মানের প্রতি ভরি বিক্রি হত ৪২ হাজার ৮৬৫ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরিতে কমেছে ৯৩৪ টাকা। অর্থাত্ ভরিপ্রতি ২৯ হাজার ৫১০ টাকার বদলে এখন ২৮ হাজার ৫৭৬ টাকায় বিক্রি হবে।