শনিবার
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ: বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা। জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টা।
বাংলাদেশ প্রজন্ম একাডেমী:গ্রামীণ ব্যাংক ধসে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা। জাতীয় প্রেসক্লাবে সকাল ১০টা।
সম্মিলিত সামাজিক আন্দোলন: জাতীয় জীবনের অগ্রগতি ও বিকাশের প্রয়োজনীয়তার নিরিখে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট শীর্ষক আলোচনা অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সকাল ১০টা।
গভার্নেন্স এডভোকেসি ফোরাম: গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় প্রতিনিধি সম্মেলন। সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল সাড়ে ৯টা।
সাংবিধানিক অধিকার ফোরাম: সন্ত্রাস দমন আইন বিষয়ক আলোচনা সভা। জাতীয় প্রেসক্লাবের হলরুমে সকাল ১০টা।
বঙ্গবন্ধু একাডেমী: চলমান রাজনীতি ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সরকারের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল সাড়ে ১০টা।
জেমকন গ্রুপ: সৃষ্টিশীল লেখকের সৃজনকর্মের সম্মাননা হিসেবে জেমকন সাহিত্য পুরস্কার ২০১৩ প্রদান অনুষ্ঠান। বাংলা একাডেমী মিলনায়তনে বিকাল সাড়ে ৫টা।
নাট্যধারা: তনুশ্রী পদক ২০১৩ প্রদান অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল কেন্দ্রে বিকাল ৫টা এবং ৭টা ১৫মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রথের রশি মঞ্চস্থ হবে।
বাংলাদেশ আইন সমিতি: স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে সকাল ১০টা।
ধানমন্ডি মাঠরক্ষা আন্দোলন: ধানমন্ডি খেলার মাঠ থেকে দখলদারদের উচ্ছেদের দাবিতে প্রতিবাদ সভা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল ১০টা।
