ঠাকুরগাঁওয়ে নিয়োগ প্রার্থীর কাছে ঘুষ দাবির অভিযোগে ডিসির বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ জুন ২০১৩, ২২:৩৪
নিয়োগ প্রার্থীর কাছে ঘুষ দাবি করার অভিযোগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মূকেশ চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা এক প্রার্থী মো. হাসিবুল ইসলাম এ মামলা দায়ের করেন। আদালতে গত মঙ্গলবার মামলাটি দাখিল করা হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার মামলাটি আমলে নিয়ে তদন্তে পাঠান। এ মামলায় ডিসিসহ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো.ওয়াসীমুল বারী, রেভিনিউ ডেপুটি কালেক্টর আবু সালেহ মো.মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. আব্দুল ওয়াহেদ ও রাজস্ব শাখার এক উচ্চমান সহকারী আব্দুল হাকিমকে আসামি করা হয়েছে।