বিক্ষোভ সমাবেশ সফল করুন

আপডেট : ২১ জুন ২০১৩, ২২:৩৫
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ঘোষিত আজ শনিবারের উপজেলা ও থানা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রত্যাখ্যান করে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে অন্যায় ও অযৌক্তিক বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু জনগণ হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন এবং চার সিটি করপোরেশনের নির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের বিজয়ী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করার পক্ষে রায় দিয়েছে। অতীতে কোন সরকারই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও পারবে না। তাদেরকে অবশ্যই জনগণের দাবি মানতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি