চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়ন

আবু তাহের সভাপতি হেফাজতের রহমান সম্পাদক নির্বাচিত

আপডেট : ২১ জুন ২০১৩, ২২:৩৬
চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়ন (চসহই) এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হেফাজতের রহমান নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার চসহই এর দ্বি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহকারী সাধারণ সম্পাদক ওসমান গনি টিপু, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, প্রচার সম্পাদক অলি উল্লাহ, অফিস (দপ্তর) সম্পাদক রঞ্জিত কুমার নাথ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।