আব্দুস সালাম
উত্তর বঙ্গের আখচাষীদের নেতা ও শহীদ কমরেড আব্দুস সালামের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার বাওড়া (সালাম নগর) গ্রামে তার পরিবার, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উপজেলা শাখার উদ্যোগে নর্থ বেঙ্গল সুগার মিলের ২নং গেটে অবস্থিত শহীদ সালাম স্মরণ সৌধে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।
