কুলখানি

আপডেট : ২১ জুন ২০১৩, ২২:৩৮
আনোয়ারা হায়দার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাঈমা হায়দারের মা আনোয়ারা হায়দারের কুলখানি আজ বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমা আনোয়ারা হায়দার সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী স্ত্রী। তিনি গত ১৯ জুন দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের কুলখানিতে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছে।