চীনের জেজিয়াং প্রদেশের নিনগাই এলাকায় পাঁচতলা থেকে পড়ে যাওয়া এক শিশুকে ‘ক্যাচ ধরে’ প্রাণে বাঁচিয়েছেন কয়েকজন। পাঁচজন পণ্য সরবরাহকারী গত বৃহস্পতিবার রাতে একটি ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় তারা পাশের একটি ভবনে শিশুর কান্না শুনতে পান। তখন শিশুটি ভবনের পাঁচ তলা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। পণ্য সরবরাহকারীরা কিছু একটা করার কথা যখন ভাবছিলেন, তখনই শিশুটি নিচে পড়তে থাকে। তারা সবাই তখন দ্রুত নিজেরদের হাত বাড়িয়ে দেন শিশুটিকে ধরতে। এরপর ক্যাচ ধরে ফেলেন। এতে কমবেশি সবাই আহত হয়েছেন। তবে আড়াই বছরের কন্যাশিশুটির তেমন কোনো ক্ষতি হয়নি, সে মুখে একটু আঘাত পেয়েছে। কিকি নামের শিশুটির মা-বাবা বলেন, কিকি যখন ঘরে ঘুমাচ্ছিল, তখন তারা বাইরে বেরিয়ে যান। ঘুম থেকে উঠে দরজা বন্ধ দেখে শিশুটি সম্ভবত জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। তখনই সে পড়ে যায়। খবর বিবিসি ও চায়না স্মাকের।
