আজকের রাশিফল

আপডেট : ২২ জুন ২০১৩, ২০:১৬
২৩ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার আজ ৯ই আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৩ই শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা:২ ও ৫। শুভবার:সোম ও বুধবার। শুভ রত্ন:পান্না ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি: নিয়ম-শৃঙ্খলার অনুসারী স্মরণশক্তি ও বিশ্লেষণী শক্তি প্রখর হলেও পরিবেশ ও বন্ধুদের দ্বারা প্রভাবিত হন। তবে আদেশ দ্বারা আপনাকে পরিচালনা করা কঠিন। নিজের কাজের ব্যাপারে রয়েছে অনমনীয় মনোভাব। তবে চাটুকারিতার সামনে অনেকটা অসহায়। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সাম্রাজ্ঞী জোসেকিন, রাজা অষ্টম এডওয়ার্ড, ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ভাস্কর কার্ল মিলার, আন্না আখমোতোভা, অভিনেতা রাজ বাব্বর, সংবাদিক মাসুদুল হক দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ পারিবারিক কোন কারণে মন ভালো থাকবে না। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। কর্মের পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। কোন সন্তানের সাফল্যে আনন্দ বোধ করবেন। ব্যবসায়িক খুব একটা ভালো যাবে না। বিক্রয় ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। পাওনা টাকা আদায়ের ব্যাপারে তাগাদা দিন। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ ব্যবসায়িক পরিবেশ ভালো থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। হাতে নতুন কোন দায়িত্ব আসতে পারে। হাতের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ মজুদদারী ব্যবসায় সাফল্য আসতে পারে। আমদানী-রপ্তানিকারকদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ বস্ত্র ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। তুলনামূলকভাবে লভ্যাংশ বৃদ্ধি পেতে পারে। আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সঞ্চয়ের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পারিবারিক সমস্যার জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কাজ-কর্মে উত্সাহ বোধ করবেন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। কোন আত্মীয়ের সহযোগিতা আশা করতে পারেন। কোন নতুন বন্ধুর সাথে সাক্ষাত্ হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। আজ কোন ঝুঁকি নিবেন না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আজকের দিনটি সামগ্রিকভাবে আপনার জন্য মিশ্র সম্ভাবনাময়। আজ দামী কোনো জিনিস খোয়া যেতে পারে। বেকারদের জন্য দিনটি শুভ। কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কার্যক্ষেত্রে কোন অনিশ্চয়তা দেখা দিতে পারে। কেউ আপনাকে আজ ঠকাবার চেষ্টা করতে পারে। ঘনিষ্ঠ কারো ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। চেষ্টা করলেই পড়াশুনার ক্ষেত্রে কোন সমস্যার সমাধান করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভের সব যোগ আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্য আশানুরূপ লাভ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ সামর্থ্যের বাইরে কিছু করার চেষ্টা না করলেই ভালো করবেন। কারো কথায় বিভ্রান্ত হওয়া ঠিক হবে না। আর্থিক ব্যাপারে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময় । প্রকাশিত কোন পুস্তক সমাদৃত হতে পারে। কর্মে স্বীকৃিত পেতে পারেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। অপচয় পরিহার করতে পারলে ভালো করবেন। শরীরের ব্যাপারে আজ কোন ঝুঁকি নিবেন না।