মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

আপডেট : ২২ জুন ২০১৩, ২০:২৮
মধুমতি ব্যাংক লি: পরিচালনা পর্ষদ মোঃ মিজানুর রহমানকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে নিয়োগ দিয়েছে। মিজানুর রহমানের দীর্ঘ ৩৪ বছর ব্যাংকিং কার্যক্রমের শুরু হয়েছিল সোনালী ব্যাংক থেকে। মধুমতি ব্যাংকে আসার আগে তিনি শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা ও জনতা ব্যাংকের এমডি ছিলেন। এছাড়া তিনি বিডিবিএলের প্রতিষ্ঠাতা এমডি। বহির্বিশ্বে ব্যাংকিং পরিচালনায় তার ৯ বছরের অভিজ্ঞতা রয়েছে। — প্রেস বিজ্ঞপ্তি