মহীরুহের প্রস্থানকে সাধারণত মৃত্যু নামে আখ্যায়িত করা হয় না। কারণ তিনি তার কাজের সাথে একাত্ম হয়ে থাকেন সবসময়। এদেশের প্রাজ্ঞ অভিনেত্রী ডলি জহুর বিটিভির শুরুর দিককার কালজয়ী বেশ কিছু নাটকের অভিনেত্রী। সেইসূত্রে সমকালীন স্মৃতির যাত্রী হিসেবেই আতিকুল হক চৌধুরীর সাথে কাজের সম্পর্ক। নির্মাতা আর শিল্পীর যে শিক্ষাপাঠ বা আড্ডার সমৃদ্ধি তা যেন অনন্য হয়ে যায় যোগ্য দুই প্রজন্মের সঠিক সম্মিলন হলে। এ দুজন তেমনই এক ছবির ফ্রেম। যেখানে একজন আজও আছেন ধরায়, আরেকজন নেই শুধু শারীরিকভাবে! তবু আছেন তারা স্মৃতির সহচারী হয়ে।
