দিনকে দিন বলিউড সেলিব্রেটিরা খোলোমেলা পোশাকে অনেক বেশি আগ্রহী হয়ে উঠছেন। কিন্তু বিষয়টিকে তারা খোলামেলা হিসেবেও দেখছেন না। ভাবছেন আরামদায়ক হিসেবে। ঠিক তেমনই এক বিষয় নিয়ে দুর্বলতার কথা প্রকাশ করেন বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। তিনি বলেন, ‘আমি ব্যাকলেস পোশাক পড়তে খুবই পছন্দ করি। প্রথম ‘রাবনে বানাদি জোরি’তেও আমার ইচ্ছেতেই ব্যাকলেস কস্টিউম বাছাই করা হয়। পরবর্তীগুলো নিয়ে নাই বললাম। এ দিক থেকে আমি অন্য সবাইকেও বলতে চাই যে, যদি ব্যাকলেসের প্রসঙ্গ আসে তাহলে কোনো কিছু না ভেবে পড়ুন। আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।’
