এবার ‘নেশা’র সিক্যুয়ালে পুনম পান্ডে!

আপডেট : ২২ জুন ২০১৩, ২০:৩২
শুরুটা প্রায় তিন বছর আগে, ভারত ক্রিকেটে জিতলে একেবারে বিবসনা হয়ে মাঠে এক রাউন্ড দিবেন ঘোষণা দিয়েও পারেননি নিজের কথা রাখতে। তবে তার চেষ্টা সফল হয়েছে, শেষ পর্যন্ত বলিউডের একটি ছবিতে কাস্ট হয়েছেন তিনি, একেবারেই খোলামেলা ঘরানার ‘নেশা’ ছবির সিক্যুয়াল ‘নেশা টু’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরইমধ্যে ছবিটির ফটোশুটসহ প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। আগামী মাস থেকেই নির্মাতা শুটিংয়ে যাবেন বলে জানা যায়। আর পুনম জানিয়েছেন নিজের ক্যারিয়ারের প্রথম ছবি বলে চিত্রনাট্যের প্রয়োজনে সবকিছু করতেই রাজি।