ঈদের হাফ ডজন নাটকে সনি

আপডেট : ২২ জুন ২০১৩, ২০:৩৩
এরইমধ্যে ঈদের প্রায় হাফ ডজন নাটকের কাজ হাতে নিয়েছেন এ সময়ের ছোটপর্দার ব্যস্ত মডেল-অভিনেতা সনি রহমান। ভিন্ন ভিন্ন পরিচালকের এই নাটকগুলোর মধ্যে কিছু নাটকের শুটিং এরইমধ্যে শেষ হয়ে গেছে। সনি নিজের ব্যস্ততা প্রসঙ্গে বলেন, ‘আমি যেকোনো প্রোডাকশনের কাজ করি একেবারেই পরিবারের একজন সদস্যের মতো। তাই এক পরিচালকের নাটকে কাজ করলে সেই মানুষের সঙ্গে অন্যরকম বন্ধুত্ব হয়ে যায়। সেই জায়গা থেকেই বোধহয় তারা আমার প্রতি কাজের আস্থা পান।’