বিনোদন প্রতিদিন চয়েজ

আলাল দুলাল দ্বিতীয় পত্র

আপডেট : ২২ জুন ২০১৩, ২০:৩৪
এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে নাটক ‘আলাল দুলাল দ্বিতীয় পত্র’। মীর সাব্বিরের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, বিন্দু, স্নেহা, অলিউল হক রুমি, রাশেদা চৌধুরী, সোলাইমান খোকা, দেব মিঠু, এবং মীর সাব্বির। আলাল দুলাল মেসে জীবনযাপন করে। দুজনার দুজনার প্রতি রয়েছে অগাধবিশ্বাস ভালোবাসা এবং শ্রদ্ধা। পত্রিকায় বিজ্ঞাপন দেখে দুলালে এবার আলালের বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লাগে। কানাডা প্রবাসী কন্যার জন্য নিষ্কণ্টক পাত্র আবশ্যক এই বিজ্ঞাপনে উদ্বুদ্ধ হয়ে তারা যোগাযোগ করে পাত্রীপক্ষের সঙ্গে। সেখানে ঘটে কিছু মজার ঘটনা।