ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার সাথে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি সমঝোতা চুক্তি (মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সম্পন্ন হয়। উক্ত চুক্তি অনুযায়ী উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের ক্রেডিট ট্রান্সফার, শিক্ষক, কর্মকর্তাদের প্রশিক্ষণ, উচ্চ শিক্ষায় গবেষণা, কোর্স কারিকুলাম উন্নয়ন, উচ্চতর ডিগ্রিসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য বিশেষ কয়েকটি প্রস্তাব অনুমোদিত হয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরি মাহমুদ হাসান ও রেজিস্ট্রার আবুল বাশার খান এবং ইন্টারনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার পক্ষে রেক্টর প্রফেসর দাতুশ্রী ড. জালিহা কামারউদ্দিন, ডেপুটি ডিরেক্টর প্রফেসর ড. আবদুল আজিজ বারগুইত ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
