প্রাথমিক চিকিত্সা ও দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ২২ জুন ২০১৩, ২১:৫৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাথমিক চিকিত্সা বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই) সদস্যদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের ৩৫ জন সিনিয়র যুব রেড ক্রিসেন্ট সদস্য অংশ নেন। অনুষ্ঠান উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাঃ এম এস আকবর এমপি। সোসাইটির জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সোসাইটির মহাসচিব বি এম এম মোজাহারুল হক প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। - প্রেস বিজ্ঞপ্তি