সিটিসেল প্রিমিয়ার বাস্কেটবল লিগে ইউরোপা ইউথ দুই ম্যাচেই একই স্কোর করেছে। গতকাল ধানমন্ডি জিমনেসিয়ামে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় নির্ভর দল ইউরোপ ইউথ ১১১-৬৪ পয়েন্ট ফ্লেইম বয়েজকে হারায়। আগের দিন শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ইউরোপ ইউথ ১১১-৫২ পয়েন্টে রেঞ্জার্সকে হারিয়েছে। সেই ম্যাচেও ইউরোপা ইউথ একচেটিয়ে খেলেছে। যুক্তরাষ্ট্র থেকে আসা খেলোয়াড় বড় স্কোর করেছেন দু’জন। মার্কিন খেলোয়াড় ইভস ৩০ ও জেমস ৩০ পয়েন্ট এবং ফ্লেইম বয়েজের হাবিব ১৬ ও জিন্নাহ ১১ স্কোর করেন।
