বিএসএমএমইউতে নার্সিং বেস্টেলের উদ্বোধন

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:২৭
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র পরীবাগস্থ বিশ্ববিদ্যালয়ের বিএসসি নার্সিং কোর্সের শিক্ষার্থীদের জন্য গতকাল শনিবার নার্সিং হোস্টেলের উদ্বোধন করেন (বিএসএমএমইউ)’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবং ব্যাংক এশিয়া লিমিটেড’র চেয়ারম্যান এ. রউফ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন (বিএসএমএমইউ)’র নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজার ডিরেক্টর আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এ. রউফ চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতা ও স্বাস্থ্যখাতে সেবা কার্যক্রমে অবদান রাখার অংশ হিসেবে ব্যাংক এশিয়া লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য নার্সিং হোস্টেল নির্মাণের উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রমে ব্যাংক এশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে।-প্রেস বিজ্ঞপ্তি