এস এম আসিফ নেওয়াজ
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র এসএম আসিফ নেওয়াজ (১৭) অ্যাপেনডিকুলার ল্যাম্প ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। সে নওগাঁর মহাদেবপুরের কালুশহর হাইস্কুলের সিনিয়র শিক্ষক এসএম রমজান আলী ও মাকসুদা পারভীনের কনিষ্ঠ পুত্র। রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এসএম আতিক তার বড় ভাই। তার অকাল মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম ফটিক ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিশিষ্টজনরা পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
মো. এ.কে. আজাদ
মানিকগঞ্জের বেতিলা মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ গ্রামের বাসিন্দা মৃত কাজী সফিউদ্দিনের স্ত্রী গড়পাড়া ঈমাম বাড়ির পীর সাহেবের ছোট বোন সুফিয়া খাতুন সখি (৬৫) নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)। জানাজায় তার আত্মীয় জাতীয় পার্টির-জেপি সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, গড়পাড়া পীর সাহেব শাহ্ মুখলেছুর রহমান, স্থানীয় চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, সাবেক চেয়ারম্যান মো. আছমত আলী অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়- স্বজন রেখে গেছেন।
মো. মোহসিন মেম্বার
কক্সবাজারের রামু চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিদুল আলমের বাবা আলহাজ্ব মো. মোহসিন মেম্বার (৮২) রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)। তিনি বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের ৩ বার নির্বাচিত মেম্বার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ কন্যা রেখে গেছেন।
