জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত্যাকারী

আপডেট : ২২ জুন ২০১৩, ২২:৪৭
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর হত্যাকারী। সংসদ উপনেতা গতকাল শনিবার তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার মেঘারকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, এ দেশকে ভালবাসতে হবে, দেশের মাটিকে ভালবাসতে হবে। বিরোধী দলের নেত্রী পাকিস্তান ছাড়া কিছুই বোঝেন না। বঙ্গবন্ধু যে পতাকা রেখে গেছেন সে পতাকাকে আমাদের ধরে রাখতে হবে। আমরা যদি এক সঙ্গে কাজ করি তাহলে কেউ আওয়ামী লীগের ক্ষতি করতে পারবে না। চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান ফকিরের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, চরযশোরদী ইউপি চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলম।