সপ্তাহব্যাপী বিজনেস উইক গতকাল শনিবার থেকে শুরু হলো রাজধানীর আহসান উল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজিতে।এ উপলক্ষে ক্যাম্পাস জুড়ে ছিল উত্সবের আমেজ। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কাজী শাফিউল আলম।
শিক্ষার্থীদের প্রতিভা ও ক্যারিয়ার উন্নয়নে সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, বিজনেস প্ল্যান, চলচ্চিত্র উত্সব, কুইজ প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা উত্সব, চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে এই অনুষ্ঠানে।২৮ জুন পর্যন্ত এই উত্সব চলবে। সপ্তাহব্যাপি এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
বিশ্ববিদ্যালয়ের বিজনেজ সোসাইটির সাধারণ সম্পাদক এস এম সাঈদ ইকবাল জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। আমাদের আয়োজন সবার কাছে গ্রহণযোগ্য করতে আমরা বদ্ধপরিকর।
