কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর কারখানায় গ্যাস জেনারেটর বসানোর সময় নিচে পড়ে গিয়ে কু জিয়া রিং (৪০) নামে এক চীনা প্রকৌশলী নিহত হয়েছে। গতকাল শনিবার এই দুর্ঘটনা ঘটে। কারখানার ভেতরে ৫ মেগাওয়াটের একটি গ্যাস জেনারেটর স্থাপনের কাজ চলছিল। এ সময় পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ওসি জানান, জেনারেটরের কাজ শেষে নীচে নামার সময় ১৫ থেকে ১৬ ফুট উপর থেকে নিচে পড়ে যান কারখানাটির ওই বিদেশি কর্মকর্তা।
