গাজীপুর নির্বাচনে মাঠে থাকবেন ২৯ জন ম্যাজিস্ট্রেট

আপডেট : ২২ জুন ২০১৩, ২৩:০০
নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯ জন নির্বাহী ও ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহে জন প্রশাসন মন্ত্রণালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন মন্ত্রণালয়ে বিচারিক ম্যাজিস্ট্রেট চেয়ে এ সংক্রান্ত পত্র পাঠাচ্ছে কমিশন। নবগঠিত গাজীপুর সিটি নির্বাচনে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা তা মনিটরিংয়ে মাঠে থাকবেন। ১০ লাখ ভোটার অধ্যুষিত এ সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের কর্মী-সমর্থক, ভোটার এবং জনগণের চলাফেরা মনিটরিং করবেন এসব ম্যাজিস্ট্রেট।