আজকের রাশিফল

আপডেট : ২৩ জুন ২০১৩, ১৯:৫৯
আজ ১০ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৪ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা:২ ও ৬। শুভবার:সোম ও শুক্রবার। শুভ রত্ন: মুক্তা ও হীরা। প্রকৃতিগতভাবে আপনি: শান্তিপ্রিয় উদার ও মিশুক। আপনজনদের নিয়েই আপনি ভাবতে চান। দ্বন্দ্ব-সংঘাতে না গিয়ে সহযোগিতার মাধ্যমে সব কিছু করতে চান। কাজে পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ। পিতা-মাতা ও পরিবারের প্রতি আপনার আনুগত্য শর্তহীন। ডিপ্লোম্যাসী ও ট্যাক্ট আছে আপনার। জীবনের প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গি যে কোন হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: শিখ নেতা মাস্টার তারা সিং, জ্যোতির্বিদ ফ্রেড হোয়েল, ভিক্টর ফ্রান্সিস হেস, চিকিত্সাবিদ ফ্রেডারিখ লফলার। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। আশানুরূপ অর্থ নাও আসতে পারে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে পারলে ভালো করবেন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। সন্তানের কোনো সাফল্যে আনন্দবোধ করবেন। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করলেই ভালো করবেন। শেয়ার ব্যবসায়ীদের জন্য দিনটি কিছুটা শুভ সম্ভাবনাময়। সময়মত কাজকর্ম শেষ করা কঠিন হতে পারে। ফলে কর্তৃপক্ষের বিরাগভাজন হতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ কোনো ধরনের তীর্থ গমনের সুযোগ পেতে পারেন। মানসিক তৃপ্তি বজায় থাকবে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। আমদানি-রপ্তানির ব্যবসায় লাভবান হতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল যাবে না। কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। সঞ্চয়ের প্রচেষ্টা খুব একটা সফল নাও হতে পারে। বস্ত্র ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ ঋণগ্রস্ত হওয়ার আশংকা আছে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। কাজ-কর্মে উত্সাহ বোধ করবেন। উত্সাহ ও পরিশ্রম দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব হতে পারে। কোনো আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ দৈনন্দিন কাজ-কর্মে অগ্রগতি হতে পারে। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। সামগ্রিকভাবে সময় অনুকূল নাও যেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। দূরের যাত্রা শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আজ কোনো শোক সংবাদ পেতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে। জমি ক্রয়-বিক্রয় ব্যবসায় লাভবান হতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন। ন্যায্য প্রাপ্তি থেকে কেউ বঞ্চিত কার চেষ্টা করবে। এসব ব্যাপারে নমনীয় না হলেই ভালো করবেন। ঘনিষ্ঠ কারো আচরণে মনে কষ্ট পাবেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। বেসরকারি চাকরিতে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যবসায়ে আশানুরূপ লাভ নাও হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ অন্যের উপর নির্ভর করে কোনো কাজে হাত না দিলেই ভালো করবেন। কোনো কাজ শুরু করার আগে নিজের সামর্থ্যের কথা ভেবে নিন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আজ কোনো ব্যাপারে ঝুঁকি না নেয়াই ভালো। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ কোনো কারণে অসুস্থ বোধ করতে পারেন। সাহিত্যিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার প্রকাশিত কোনো গ্রন্থ সমাদৃত হতে পারে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।