জোকস

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:০৩
 স্তালিনের পর ক্রেমলিনের ক্ষমতায় এসেছেন ক্রুশ্চেভ। পার্টির এক অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি স্তালিনের শাসনামলের বর্ণনা দিচ্ছিলেন। তার অত্যাচারের বর্ণনা শুনে একজন চেঁচিয়ে বললেন, ‘তখন আপনি কোথায় ছিলেন? আপনি কেন কোনো কথা বলেননি?’ ক্রুশ্চেভ গর্জে উঠলেন, ‘কে, কে বলল কথাটা? কার এমন বুকের পাটা?’ কোনো উত্তর এল না। প্রশ্নকর্তা ভিড়ের মধ্যে মাথা গুঁজে ফেললেন। ক্রুশ্চেভ মুচকি হেসে বললেন, ‘বুঝলে তো কেন আমি সেদিন কথা বলিনি?’  বাবা :খোকা, ক্লাস সেভেনে উঠে তোমার কেমন লাগছে? খোকা :খুবই খারাপ, বাবা। বাবা :বলো কী! কেন? ক্লাস সেভেনেই তো আমি আমার জীবনের সেরা তিনটা বছর কাটিয়েছি!  ছেলে বাবার কাঁধে বসে চুল টানছে। বাবা :খোকা, চুল টানা বন্ধ করো। খোকা :চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি!  রফিক সাহেব তার ছোট ছেলেকে নিয়ে দাঁত মাজতে গিয়ে দেখেন ব্রাশ বেজায় শক্ত। চিন্তিত মুখে ছেলেকে জিজ্ঞেস করেন, সকালেই তো ব্রাশটা নরম রেখে গেলাম, এখন এত শক্ত লাগছে কেন, বল তো? ছেলের ঝটপট জবাব, ঠিকই বলেছ বাবা, দুপুর পর্যন্ত জানালায় রং করার সময়ও বেশ নরমই ছিল ওটা।