পিআরএবি’র কমিটি গঠিত

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:১০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আতাউর রহমানকে সভাপতি, এনসিসি ব্যাংক লিমিটেডের সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুজ্জামান টিপুকে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবদুল খালেককে অর্থ সম্পাদক নির্বাচিত করে পাবলিক রিলেশনস এসোসিয়েশন অব ব্যাংকস (পিআরএবি)-এর ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সমপ্রতি রাজধানীর দিলকুশায় কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি, বেসরকারি ও বিদেশী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তাদের এক সভায় ব্যাংকিং খাতে জনসংযোগ পেশায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উন্নয়ন, সমন্বয় ও সংহতির জন্য এ সংগঠন গড়ে তোলা হয়।- প্রেস বিজ্ঞপ্তি