অনেকদিন পর ইত্যাদির বাইরে!

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:১২
নন্দিত নির্মাতা হানিফ সংকেতের রচনা ও পরিকল্পনায় ফাগুন অডিও ভিশন এবার ‘জীবন যাত্রা’ নামে একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করেছে। বিটিভিতে সাধারণ এই নন্দিত নির্মাতার ‘ইত্যাদি’র মন্ত্রমুগ্ধতায় থেকেছেন এতকাল দর্শকেরা। এবারে এর বাইরে আরেক থিম নিয়ে ভিন্ন ধারার এক অনুষ্ঠানটি নির্মাণ করলে তিনি। অনুষ্ঠানটি আগামী ২৫ জুন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে, এ ছাড়াও অনুষ্ঠানটি আরও দু’টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য, শিক্ষা ও উদ্বুদ্ধকরণ ইউনিটের ‘বিনোদনের মাধ্যমে শিক্ষা’ এই কর্মসূচির আলোকে অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। নিয়মিত ‘ইত্যাদি’ ও অন্যান্য অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থ ও সমস্যাটির গুরুত্ব বিবেচনা করে হানিফ সংকেত অনুষ্ঠানটি নির্মাণ করেন। অনুষ্ঠানের ব্যতিক্রমী দিক হলো হানিফ সংকেত অনুষ্ঠানটির রচনা, পরিকল্পনা ও পরিচালনা করলেও অনুষ্ঠানটি তিনি উপস্থাপনা করেননি। উপস্থাপনা করেছেন নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ ও জনপ্রিয় অভিনয় তারকা অপি করিম। অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ্ আবু সাইয়ীদ, নায়করাজ রাজ্জাক, সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রেখেছেন। বিশেষ একটি গানে থাকবেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। এ ছাড়াও সময়ের জনপ্রিয় তারকারা অংশ নিয়েছেন অনুষ্ঠানের বিভিন্ন অনুষঙ্গে।