ঢাকায় আসছেন বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। আগামী ২৭ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে আয়োজিত ‘শালিমার নাইট’-এ অংশ নেওয়ার উদ্দেশ্যেই ঢাকায় আসছেন তিনি।
আর তার আগমনের মধ্য দিয়েই শালিমারের নতুন পণ্য বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। শুধু তাই নয়, এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও নিযুক্ত হয়েছেন হেমা মালিনী। বলিউডের এই অভিনেত্রীর আগমন উপলক্ষে এরইমধ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
