হয়ে গেল ‘পাওয়ার ভয়েজ ২০১২’-এর গ্র্যান্ড ফিনালে। চ্যানেল নাইন ও প্রাণ আরএফএলের যৌথ আয়োজনে দেশের অন্যতম বড় ট্যালেন্ট হান্ট শো ‘পাওয়ার ভয়েজ’ নির্বাচিত হলেন সজল। ‘লুকিয়ে নয় এবার গাও চুটিয়ে’ এই ডাকের সাড়া দেওয়া জনপ্রিয় ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েজ ২০১২’ এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয় ২২ জুন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। বিভিন্ন রাউন্ড পার হয়ে ‘পাওয়ার ভয়েজ’-এর শীর্ষ ছয় প্রতিযোগী নির্বাচিত হন— সজল, বেলী, রাজু, কর্নিয়া, ইভা ও শামীম। এর মধ্য থেকে পাওয়ার ভয়েজ ২০১২র আসরের সেরা নির্বাচিত হন সজল। প্রথম পুরস্কার হিসেবে তিনি পান ১০ লাখ টাকা ও একটি ব্র্যান্ড নিউ মিত্সুবিসি জিপ। ১ম রানার আপ হিন যৌথভাবে ইভা ও কর্নিয়া, তারা পুরস্কার পান ৫ লাখ টাকা। ২য় রানার আপ হন রাজু। তিনি পান ৩ লাখ টাকা।
