জাতীয় চারুকলা প্রদর্শনী

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:১৪
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের নিয়মিত আয়োজন জাতীয় চারুকলা প্রদর্শনী। একাডেমীর নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় ২২ জুন থেকে ১২ জুলাই একাডেমীর জাতীয় চিত্রশালা গ্যালারির ২য় ও ৩য় তলায় আয়োজন করা হয়েছে ‘২০ তম জাতীয় চারুকলা প্রদর্শনী’। গত ২২ জুন একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘২০ তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০১৩’ এর শুভ উদ্বোধন এবং বিজয়ী শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।