বাংলাদেশ আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গতকাল রবিবার দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
দিনাজপুর
স্টাফ রিপোর্টার \ সকাল ১০ টায় দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এছাড়াও র্যালিতে অংশ নেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী।
বিরামপুর (দিনাজপুর)
বিরামপুর দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা সভাপতি মিজানুর রহমান মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, আঃ ওয়াহেদ চৌধুরী প্রমুখ। নবাবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি আমির হোসেন, যুবলীগ সম্পাদক আখেরুল ইসলাম প্রমুখ।
গোপালগঞ্জ
সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির সামনের বেদীতে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, পৌর মেয়র ইলিয়াস হোসেন, আওয়ামী লীগ নেতা শুকুর আহম্মেদ, শেখ সাইফুল ইসলাম, আসলাম শেখ, আসলাম সরদার, শৈলেন মণ্ডল, বি,এম,তৌফিক, জাহাঙ্গীর হোসেন, সুলতান মোল্লা,উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শরীয়তপুর
জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করে। র্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে আলোচনা সভায় মিলিত হয়। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সী, সাধারণ সম্পাদক অনল কুমার দে।
নওগাঁ
সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. ফজলে রাব্বি বকু। একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক স ম জাভেদ জাহাঙ্গীর সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এছাহক আলী, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভিন আকতার, জেলা যুবলীগের আহবায়ক অ্যাড. খোদাদাদ খান পিটু প্রমুখ।
পিরোজপুর
এ উপলক্ষে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, মিছিল, আলোচনা সভা ইত্যাদি কর্মসূচি পালিত হয়।
বাঞ্ছারামপুর (ব্রাম্মণবাড়িয়া)
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহসভাপতি এম এ আউয়াল,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম ইসহাক, সায়েদুল ইসলাম বকুল,মিন্টু রঞ্জন সাহা, সৈয়দ মোঃ আজিজ, শিরু মাস্টার, জাহিদুল হক দানিস ।
ভাঙ্গুড়া(পাবনা)
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ দলীয় কার্যালয়ে কেক কেটে দিবসের শুভ সূচনা করেন। রেল চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন পিএম আব্দুর রাজ্জাক, অধ্যাপক সাইদুল ইসলাম, আজাদ খান, শামীম আহমেদ প্রমুখ।
নাগরপুর (টাঙ্গাইল)
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম স্মৃতি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রিয়াজউদ্দিন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার আবু আশরাফ টিপু, সহ-সভাপতি বাবু লক্ষ্মীকান্ত সাহা, যুগ্ম সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুর রহমান ফরিদ।
