এবার সানি লিওনের স্বামী!

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:১৪
আজ থেকে দু’বছর আগে বলিউডে আগমন ঘটে পর্নো তারকা সানি লিওনের। এবার সানি লিওনের হাত ধরে বলিউড চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সানি লিওনের স্বামী কণ্ঠশিল্পী ড্যানিয়েল ওয়েবার। ‘বুম’ ছবির নির্মাতা কাইজাগ গাস্তাগির নতুন ছবিতে অভিনয় করছেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল। তারা দু’জন একই ছবিতে অভিনয় করলেও একে অপরের বিপরীতে অভিনয় করছেন না।