সম্প্রতি ঐতিহ্য থেকে বইয়ের বাজারে এসেছে গীতিকার , নাট্যকার সাজ্জাদ হুসাইনের উপন্যাস ‘ঘৃণা’। এ উপলক্ষে পাবলিক লাইব্রেরি চত্বরে গতকাল ২০ জুন সকাল ১১টায় বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে লেখকসহ উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, কণ্ঠশিল্পী মাকসুদুল হক ও বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ প্রমুখ।
উল্লেখ্য, এটি সাজ্জাদ হুসাইনের প্রকাশিত প্রথম উপন্যাস। তার লেখা ৩টি ছড়াগ্রন্থ, ১টি গীতিকবিতার বই ও ১টি সম্পাদনাগ্রন্থ বাজারে রয়েছে।
