মিউজিক স্টেশন

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:১৪
একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘মিউজিক স্টেশন’ নিয়ে আজ রাত ৭টা ৫০ মিনিটে দর্শকদের সামনে হাজির হবেন মারজিয়া কবীর সনিকা। সাম্প্রতিক সময়ের দেশ-বিদেশের সংগীতের খোঁজখবর এবং টপ চার্ট নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’। এ ছাড়া অনুষ্ঠানটিতে দেশ বিদেশের সুন্দর সুন্দর মিউজিক ভিডিও দেখানো হয়। সনিকার সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে বহুগুণে।