চল্লিশের আগেই বিলিওনিয়ার

আপডেট : ২৩ জুন ২০১৩, ২০:৩২
হুইয়ান ইয়াং মাত্র ৩১ বছর বয়সে হুইয়ান ইয়াং নামের চাইনিজ তরুণী ইতোমধ্যেই মালিক বনে গেছেন ৫ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের! যা কিনা প্রায় ৪৪ হাজার ৪শ’ ৪৩ কোটি টাকা। চীনের সবচাইতে ধনী এই নারী এস্টেট ডেভেলপার কান্ট্রি গার্ডেন হোল্ডিংস কোম্পানির প্রতিষ্ঠাতার কন্যা। প্রখ্যাত ‘দ্যা ফোর্বস’র তালিকায় হুইয়ান এর স্থান ষষ্ঠ। মারিয়া বাসনিয়ার বিওভ্যালট ফোর্বস তালিকায় অষ্টম স্থানে থাকা ৩২ বছর বয়সের বিওভ্যালটের সম্পত্তির পরিমাণ দেড় বিলিয়ন মার্কিন ডলার। ফ্রান্সে অন্য তিন পুরুষ ব্যবসায়িক পার্টনারের সঙ্গে ডেইরি পণ্য উত্পাদন ও প্রক্রিয়াজাতকরণের ব্যবসা করেন তিনি। বনি বাউর ৩৫ ঊয়রের এই তরুণীর মোট সম্পত্তি আছে ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। জার্মান রাজবংশের পঞ্চম উত্তরাধিকারী তার ৮৫ শতাংশ সম্পত্তি পেয়েছেন পূর্বপুরুষদের সম্পত্তি থেকে। তার পরিবার ১৮৭৫ সালে জার্মানীতে প্রতিষ্ঠিত একটি গণমাধ্যম প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠান থেকে ইউরোপের ১৬টি দেশে প্রায় ৫৭০টি ম্যাগাজিন প্রকাশিত হয়। ফোর্বসের তালিকায় আকর্ষণীয় এই তরুণীর স্থান ১১তম। সিরা সাবানসি মাত্র ৩৭ বছর বয়সে সাবানসি মালিক হয়েছেন ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের। সাবানসি হোল্ডিংস-এর মালিক এই তরুণী ফোর্বসের তালিকায় ১৬তম স্থান পেয়েছেন। আনা লুসিয়া দ্যা ম্যাট্টোস বারেট্টো ভিল্লেলা অভিজাত নামের ভিল্লেলার বয়স ৩৯। ফোর্বস তালিকায় স্থান ২৫। ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িত ব্রাজিলের সবচাইতে পুরানো পরিবারের এই সদস্য ১ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। ব্রাজিলের অন্যতম বৃহত্ ব্যাংক ইউনিবানকো হোল্ডিংস এসএ এর শেয়ার হোল্ডার ভিল্লেলা। লি সিও-হুন লাস্যময়ী এই তরুণী ১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। সে স্যামসাং কোম্পানির চেয়্যারম্যান লি কুন-হি এর সন্তান। কোরিয়ার সর্ববৃহত্ বিজ্ঞাপনী সংস্থা চিল ইন্ডাস্ট্রিজ-এর ভাইস প্রেসিডেন্ট সিও-হুন। এই প্রতিষ্ঠানটি স্যামসাং গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। — মিজানুর রহমান