অস্ট্রাভা থেকে নাম প্রত্যাহার করলেন বোল্ট

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৫১
প্রশিক্ষণের জন্য নিজ গৃহে অবস্থান করে অনুশীলন করবেন বলে চেক প্রজাতন্ত্রের অস্ট্রাভা গোল্ডেন স্পাইক ইভেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন জ্যামাইকার সিপ্রন্ট তারকা উসাইন বোল্ট। এক বিবৃতিতে বোল্ট বলেন, ‘আমি এবারের গোল্ডেন স্পাইক মিটে অংশগ্রহণ করতে পারছি না। এজন্য অস্ট্রাভায় আমার সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এসময়টাতে আমি আমার প্রশিক্ষকের কাছে অনুশীলনের জন্য জ্যামাইকায় নিজ গৃহে অবস্থান করতে চাই।’ অস্ট্রাভায় স্বদেশী তারকা ইয়োহান বে¬কের সঙ্গে জুটি বেঁধে ৪০০ মিটার রিলেতে অংশগ্রহণের কথা ছিল বোল্টের। কিন্তু বে¬কও এর আগে নিজেকে এই প্রতিযোগিতা থেকে সরিয়ে নিয়েছেন। সর্বশেষ লন্ডন অলিম্পিকে বোল্ট, বে¬ক, মাইকেল ফারটার ও নেস্তা কারটার ৪০০ মিটার রিলেতে নতুন বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করেছিলেন। তারা সময় নিয়েছিলেন ৩৬.৮৪ সেকেন্ড।