সদরঘাটে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৫২
রাজধানীর সদরঘাট এলাকায় খাজা আবাসিক হোটেল থেকে ফকির আহমেদ (৫৭) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে হোটেলের ৭ নম্বর রুম থেকে লাশটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মোল্লা জানান, গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। সদরঘাটের লৌহজং মার্কেটে জাহাজের যন্ত্রাংশের ব্যবসা করতেন তিনি। এই ঘটনায় তার ছেলে হত্যা মামলা করেছেন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, হোটেলের ঐ রুমটি ২০০৪ সালে কিনে নেন ফকির আহমেদ। এরপর থেকে মাঝেমধ্যেই তিনি ঐ কক্ষে থাকতেন। রুমে একটি খালি মদের বোতল ছাড়া আর কিছু পাওয়া যায়নি। তবে রুমের বাইরে তালা দিয়ে বন্ধ রাখায় ঘটনাটিকে হত্যা বলেই মনে হচ্ছে।