মানহানির অভিযোগে দৈনিক সকালের খবর পত্রিকার সম্পাদক রোমো রউফ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে রাজশাহী-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলার অপর তিনজন হলেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ দুলাল, প্রকাশক নূরুল ইসলাম অনু ও প্রতিবেদক নুরুজ্জামান লাবু। এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য দুটি তারিখে বাদী আদালতে হাজির না হওয়ায় গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা এ আদেশ দেন।
