আমাদের ঐক্যবদ্ধ হতে হবে

আপডেট : ২৩ জুন ২০১৩, ২১:৫৩
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, আত্মতুষ্টি এবং আত্মকলহ দুটোই খারাপ। এই রোগে যারা ভোগেন তাদের বিপর্যয় আসে। যুদ্ধাপরাধীদের যে বিচার কাজ আমরা শুরু করেছি এ বিচার শেষ করতে হলে আমাদের আত্মকলহ ভুলে যেতে হবে। এসময় তিনি আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়ে বলেন, স্বাধীন দেশে বহু মত বহু দৃষ্টিভঙ্গি থাকবে এটাই স্বাভাবিক। এ অবস্থায় আমরা যারা একই আদর্শে বিশ্বাসী অর্থাত্ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তাদের সংঘবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার হাইকোর্ট ভবনের শহীদ শফিউর রহমান অডিটোরিয়ামে আওয়ামী আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট বার শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের শুরু থেকে আইনজীবী পরিষদের নেতারা তাদের মধ্যে বিভক্তির কথা বার বার বলছিলেন। বক্তারা এই বিভক্তি কাটিয়ে উঠতে মতিয়া চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।