মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৩ জুন ২০১৩, ২৩:০১
আব্দুল ওহাব ভুঁইয়া জাসাসের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সালাহউদ্দিন ভুঁইয়া শিশিরের পিতা আব্দুল ওহাব ভুঁইয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ধনাশী গ্রামের নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী সকলকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।