আহসান উল্লাহ ইউনিভার্সিটি

বিজনেস উইকে উত্সবের আমেজ

আপডেট : ২৫ জুন ২০১৩, ১৯:১৯
সমপ্রতি সপ্তাহব্যাপী বিজনেস উইক শুরু হলো রাজধানীর আহসান উল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজিতে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে ছিল উত্সবের আমেজ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কাজী শাফিউল আলম। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষার্থীদের প্রতিভা ও ক্যারিয়ার উন্নয়নে সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, বিজনেস প্লান, মুভি উত্সব, কুইজ প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা উত্সব, ফটোগ্রাফি প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠান চলবে আগামী ২৮ জুন ২০১৩ পর্যন্ত। ওই দিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়টির বিবিএ’র ছাত্র সাইফুল ইসলাম রাহুল বলেন, এর মাধ্যমে আমরা বাস্তব দুনিয়ার সঙ্গে নিজেদের পরিচিত করাতে পারবো। এটি আসলেই একটি ভালো উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের বিজনেজ সোসাইটির সাধারণ সম্পাদক এস এম সাঈদ ইকবাল বলেন, আমরা ছোট-বড় সব ব্যাচের স্টুডেন্টদের নিয়ে কাজ করছি। সবাই অনেক আন্তরিকতার সাথে কাজ করছে। আমরা একটি পরিবার হয়ে নিজেদের এই পরিবারের জন্য কাজ করছি। আমাদের আয়োজন সবার কাছে গ্রহণযোগ্য করতে আমরা বদ্ধপরিকর। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।